পাকিস্তানে সরকারবিরোধী বিক্ষোভে ইমরান খানের সমর্থকরা

বিদেশ ডেস্কঃ
সরকারবিরোধী বিক্ষোভে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের গুলিবিদ্ধ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে রাজধানী ইসলামাবাদসহ দেশ জেুড়ে মঙ্গলবারও সরকারবিরোধী বিক্ষোভ করছে তার সমর্থকরা সমর্থকরা।

মঙ্গলবার রাজধানীর ইসলামাবাদের প্রায় সব রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ করে যান চলাচল ব্যাহত করে এবং স্কুলগুলি বন্ধ করতে বাধ্য করে। এসময় তারা সরকার বিরোধী স্লোগান দেয় এবং ইমরানের ওপর হামলার পুঙ্খানুপুঙ্খ তদন্তের দাবি জানায়।

পুলিশ কর্মকর্তা ইয়াওয়ার আলী রয়টার্সকে বলেছেন, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের সমর্থকরা আবারও রাস্তা অবরোধ করেছে, এতে মানুষের কাজে যেতে খুব কষ্ট হচ্ছে। পরিবারগুলো ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে আছে। এমনকি আমরা এমন রিপোর্টও পেয়েছি, বিক্ষোভকারীরা অ্যাম্বুলেন্সগুলোকে যেতে দেয়নি।

সোমবার থেকেই বিক্ষোভ শুরু হয় এবং ভিড় ধীরে ধীরে ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরকে শহরের বাকি অংশের সাথে সংযোগকারী রাস্তা অবরোধ করে। রাস্তাটি আন্তঃরাজ্য ভ্রমণের জন্যও বেশ গুরুত্বপূর্ণ কারণ এটি পাকিস্তানের রাজধানীকে লাহোর এবং পেশোয়ার শহরের সাথে সংযুক্ত করে। যদিও বিক্ষোভ অনেকাংশে শান্তিপূর্ণ ছিল।

ইসলামাবাদ অভিমুখে সরকারবিরোধী লং মার্চ নিয়ে এগিয়ে যাওয়ার সময় গত বৃহস্পতিবার (৩ নভেম্বর) পাঞ্জাবের ওয়াজিরাবাদে তাকে বহনকারী কনটেইনার লক্ষ্য করে গুলি ছোড়ে এক হামলাকারী। বৃহস্পতিবারের হামলায় একজন নিহত ও ১৩ জন আহত হয়েছেন। এরপরপরই দেশ জুড়ে বিক্ষোভের ঘোষণা দেয় ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই)।সূত্র: ডন, রয়টার্স ।