নগরীর গোলকমনি পার্কে মঞ্চ নির্মান কাজের তীব্র নিন্দা জানিয়ে আমরা বৃহত্তর খুলনাবাসী’র নেতৃবৃন্দর বিবৃতি

খুলনা নগরীর গোলকমনি পার্কে মঞ্চ নির্মান কাজের তীব্র নিন্দা ও প্রতিবাদ দাবি জানিয়ে আমরা বৃহত্তর খুলনাবাসী’র নেতৃবৃন্দ বিবৃতি দিয়েছেন। নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির ( বেলা ) এক রিট আবেদনে নগরসমূহে জনসাধারণের ব্যবহার্য পার্ক ও খেলার মাঠে স্থাপনা নির্মান, দখল ও শ্রেণি পরিবর্তন কেন আইনের পরিপন্থি হবে না মর্মে তা হাইকোর্ট জানতে চেয়েছেন । হাইকোর্টের আদেশ উপেক্ষা করে গোলকমনি পার্কে মঞ্চ নির্মানের জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে । হাইকোর্টের উপরিউক্ত আদেশের পরিপ্রেক্ষিতে গোলকমনি শিশু পার্কে মঞ্চ নির্মান বন্ধ করে শিশুদের খেলার উপযোগী স্থাপনা নির্মানের দাবি জানানো হয় । বিবৃতি দাতারা হলেন, সংগঠনের সভাপতি মোহাম্মদ আরিফ, সহ-সভাপতি সরদার আবু তাহের, সৈয়দ আলী হাকিম, সিরাজুল ইসলাম লিটন, মোঃ আতিয়ার রহমান, মোঃ শাহাজাহান জমাদ্দার, ইঞ্জিঃ নাজমুল হুদা, এস এম মিজানুর রহমান, সাধারন সম্পাদক শেখ ওমর ফারুক কচি, যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন, নাজমুল হক মুকুল, এস এম মনোয়ার হোসেন লাভলু, ইঞ্জিঃ শফিকুর রহমান, রুহুল আমিন মিঠু, সাংগঠনিক সম্পাদক মীর কাউসার মিজু,সহ-সাংগঠনিক সম্পাদক জি এম ফারুক, দপ্তর সম্পাদক এস ওয়াহিদুল রহমান বাবু, অর্থ সম্পাদক মোঃ ফিরোজ আহমেদ, সমাজ কল্যান সমপাদক মল্লিক আবুল কালাম আজাদ, আইন সম্পাদক এ্যাডঃ জিনারুল ইসলাম, ক্রীড়া সম্পাদক খান ইমরান আহমেদ, শিক্ষা সম্পাদক মোঃ আজিজুল হক,তথ্য ও প্রযুক্তি সম্পাদক আরিব আল আহমেদ, প্রচার সম্পাদক নাজমুল তারেক তুষার, নির্বাহী সদস্য এ্যাডঃ শামীমা সুলতানা শিলু, মোহাম্মদ আবু তৈয়ব, হাসান মোল্লা,ইঞ্জিঃ মোহাম্মদ আঃ আজিজ, মোঃ আমজাদ হোসেন, আবেদ হোসেন সোহাগ, সাঈদা পারভীন, ইসমত আরা কাকন, ইমরান খান, মিজানুর রহমান, মোঃ সাকিব হাসান সুজন প্রমুখ। খবরঃ বিজ্ঞপ্তির