ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে তারেক রহমানের আহ্বানে খুলনা মহানগর যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি

মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমানের আহ্বানে সাড়া দিয়ে খুলনা মহানগর যুবদলের উদ্যোগে ধারাবাহিক বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নগরীর ২২, ২৯, ৩১ নম্বর ওয়ার্ডে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) বিকেল সাড়ে ৪ টায় ২২নং ওয়ার্ড সংলগ্ন নতুন বাজার আবু হানিফ মাদ্রাসায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচিতর উদ্বোধন করেন কেডিএ’র চেয়ারম্যান ও খুলনা মহানগর বিএনপির সভাপতি এ্যাড. এস এম শফিকুল আলম মনা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর যুবদলের আহ্বায়ক আব্দুল আজিজ সুমন, সদস্য সচিব রবিউল ইসলাম রুবেল।

এছাড়াও উপস্থিত ছিলেন মহানগর যুবদলের যুগ্ন-আহবায়ক কামাল হোসেন, রকিবুল ইসলাম রকিব, গোলাম জুলকার নাইন, ২২নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক মো শহিদুল ইসলাম, সদস্য সচিব জহির উদিন লিটন, ২৯নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক রাজ্জাক হাওলাদার রাজিব, সদস্য সচিব কামরুল ইসলাম কামু, ৩১নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান মিজান, সদস্য সচিব আবু সায়েম সহ মহানগর যুবদলের অন্যান্য নেতৃবৃন্দ, সংশ্লিষ্ট ওয়ার্ড যুবদলের নেতাকর্মী, কর্মী-সমর্থক ও স্থানীয় সাধারণ মানুষ।

কর্মসূচির আওতায় বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং একটি সবুজ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য বাংলাদেশ গড়ার লক্ষ্যেই এ কর্মসূচির আয়োজন করা হয়। বক্তারা বলেন, তারেক রহমানের নির্দেশনায় যুবদলের নেতাকর্মীরা পরিবেশ সংরক্ষণসহ বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে ধারাবাহিকভাবে অংশগ্রহণ করে আসছেন। বৃক্ষরোপণ শুধু একটি কর্মসূচি নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ, সুস্থ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করার অঙ্গীকার। উপস্থিত নেতৃবৃন্দ এ ধরনের জনকল্যাণমূলক ও পরিবেশবান্ধব কর্মসূচি ভবিষ্যতেও ধারাবাহিকভাবে অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।খবরঃ বিজ্ঞপ্তির