ধানমন্ডি-৩২ নম্বরের বাড়িতে ছাত্র-জনতার ব্যাপক ভাঙচুর

নিউজ ডেস্কঃ
রাজধানীর ধানমন্ডি-৩২ নম্বরে বিক্ষুব্ধ ছাত্র-জনতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরের গেট ভেঙে ভেতরে ঢুকে ভাঙচুর ও বিক্ষোভ করছে । আজ বুধবার রাত ৮টার দিকে ধানমন্ডি-৩২ নম্বরে প্রবেশ করেন তারা।
পরে সেখানে লোকসমাগম বাড়ে। এ সময় তারা ‘দলে দলে যোগ দিন, মুজিববাদের কবর দিন’, ‘মুজিববাদ মুর্দাবাদ’, ধুলায় মেশাও তাড়াতাড়ি ৩২ এর দালানবাড়ি’সহ বিভিন্ন ধরনের স্লোগান দেন।

জানা গেছে, রাত ৮টার দিকে বাড়িটিতে প্রবেশ করেন তারা। এরপর বিভিন্ন স্লোগান দিয়ে ভাঙচুর শুরু করেন বিক্ষুব্ধ ছাত্রজনতা। একই সঙ্গে প্রবেশমুখে স্থাপিত শেখ মুজিবুর রহমানের ম্যুরালটি ভেঙে ফেলা হয়েছে। অনলাইন।