ফাইল ছবি।
খুলনা এলপি গ্যাস ব্যবসায়ী মালিক সমিতির নেতৃবৃন্দ গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে এক যৌথ বিবৃতিতে বলেছেন প্রত্যেক মাসে মাসে গ্যাসের মূল্য বৃদ্ধি পাচ্ছে অথচ মানুষের আয় বৃদ্ধি পাচ্ছেনা। কিছুদিন পূর্বেও গ্যাসের মূল্য ৭৫০ থেকে ৮৫০ টাকার মধ্যে ছিল। অথচ সেই গ্যাসের মূল্য দাড়িয়েছে বর্তমানে ১৫৫০ টাকা থেকে ১৬০০ টাকা। এমতাবস্থায় স্বল্প আয়ের মানুষের পক্ষে ১৫৫০ টাকা মূল্যে গ্যাস ক্রয় করা সম্ভব নয়। এজন্য জনসাধারণের কথা বিবেচনা করে অনতি বিলম্বে গ্যাসের মূল্য পুননির্ধারণ করা জন্য সরকার ও এর সঙ্গে জড়িত সংশ্লিষ্ঠদের প্রতি আহŸান জানিয়ে বিবৃতি প্রদান করেছেন নেতৃবৃন্দরা হলেন- সমিতির সভাপতি শেখ মোঃ তোবারেক হোসেন তপু, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ওয়াদুদ আহমেদ, সাদ্দাম হোসেন জুয়েল, মোঃ রাকিবুল হাসান, মোঃ তামান্না, মোঃ বাবর আলী, মোঃ নুরু, সাইফুল বকসি, মোঃ মামুন, হুমায়ুন কবির আলী, মোঃ নুর আলম, মোঃ স¤্রাট, মোঃ আল আমিন, মোঃ আক্তার হোসেন, মোঃ রাকিব, হাবিব মোল্লা, মোঃ হাসিব, মোঃ মামুন, মোঃ রুমী, নজরুল ইসলাম বাবু, মোঃ ইমন, মোঃ কালু, মোঃ দেওয়ান, মোঃ বাশার, মোঃ রাকিব প্রমুখ। খবরঃ বিজ্ঞপ্তির