খুলনার শেরে এ বাংলা রোডের শেখ বাড়ী” ছাত্র-জনতা বুলডোজার দিয়ে ভাঙচুর

নিউজ ডেস্কঃ

খুলনা মহানগরীর ২৩ শেরে এ বাংলা রোডের “শেখ বাড়ী” বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হচ্ছে।

আজ বুধবার রাতে খুলনায় অবস্থিত শেখ হাসিনার চাচাতো ভাইদের বাড়ির সামনে ছাত্র-জনতা অবস্থান নিয়ে ভাঙচুর শুরু করেন। পরে দুটি বুলডোজার নিয়ে প্রথমে বাড়ির প্রধান ফটক ও বাউন্ডারি ওয়াল গুঁড়িয়ে দেওয়া হয়। এ সময় ছাত্র-জনতা স্লোগান দিতে থাকে ‘শেখ বাড়ির আস্তানা ভেঙে দাও গুঁড়িয়ে দাও, স্বৈরাচারের আস্তানা জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও’।

রাত সাড়ে ৮টায় খুলনার ময়লাপোতা এলাকার এ বাড়িটি ঘিরে ফেলে কয়েক হাজার জনতা। বাড়িটি বাগেরহাট-১ আসনের সাবেক এমপি শেখ হেলাল উদ্দিন ও খুলনা-২ আসনের সাবেক এমপি শেখ সালাহউদ্দীন জুয়েলের।

এদিন, ধানমন্ডি ৩২ নম্বরের শেখ মুজিবুর রহমানের বাড়িতে ব্যাপক ভাঙচুর চালানোর পর আগুন ধরিয়ে দেয়া হয়েছে। একইসঙ্গে বাড়ির সামনে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন বিক্ষুব্ধ ছাত্রজনতা।