ফাইল ছবি।
নিউজ ডেস্কঃ
স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির প্রধান ডা. মো. শামসুল হক বলেছেন, শিশুদের জন্য করোনাভাইরাসের ১৫ লাখের বেশি ডোজ টিকা দেশে এসেছে ।
শনিবার সকালে এ কথা জানান তিনি।
তিনি জানান, শনিবার সকালে ১৫ লাখ ২ হাজার ৪০০ ডোজ টিকা এসেছে। এটা শিশুদের জন্য বিশেষভাবে তৈরি ফাইজার পেডিয়াট্রিক ডোজ, অ্যাডাল্ট ডোজ নয়।
আগামী অগাস্টে এসব টিকার প্রয়োগ শুরু হবে জানিয়ে ডা. মো. শামসুল বলেন, আমরা খুব শিগগিরই পরিকল্পনা করে এসব টিকা স্কুলের শিশুদের দিব। স্কুলে দেয়ার পর আমরা কমিউনিটিতে যেসব শিশু আছে- স্কুলে আসে না, তাদের জন্য ক্যাম্পেইন করে টিকা দেব।
বাংলাদেশে শিশুদের জন্য বিশেষভাবে তৈরি করা কোভিড টিকার এটাই প্রথম চালান। এই টিকা এসেছে কোভ্যাক্স থেকে।