তোফায়েল আহমেদের শারীরিক অবস্থা অপরিবর্তিত

মহান মুক্তিযুদ্ধের সংগঠক তোফায়েল আহমেদের কৃত্রিম শ্বাসযন্ত্র (ভেন্টিলেটর) আজ বৃহস্পতিবার সকালে খুলে দেওয়া হয়েছে। তিনি এখন ভেন্টিলেটর সাপোর্ট ছাড়াই শ্বাস-প্রশ্বাস নিতে পারছেন। তবে উনার শারীরিক অবস্থা এখনও ক্রিটিক্যাল এবং অপরিবর্তিত। তোফায়েল আহমেদের জামাতা ডা. তৌহিদুজ্জামান তুহিন এটি নিশ্চিত করেছেন। পরিবারের পক্ষ থেকে উনার দ্রুত সুস্থতার জন‍্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

উল্লেখ্য, তোফায়েল আহমেদে গত ২৭ সেপ্টেম্বর থেকে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।  অনলাইন।