তানিয়ার সঙ্গে বিচ্ছেদ ,সোনিয়াকে বিয়ে করলেন এস আই টুটুল

বিনোদন ডেস্কঃ
কণ্ঠশিল্পী এস আই টুটুলের সঙ্গে অভিনেত্রী তানিয়া আহমেদের সঙ্গে সম্পর্কচ্ছেদ হয়েছে । শুধু তাই নয়, ২৩ বছরের সংসার জীবনের ইতি টেনে কণ্ঠশিল্পী এস আই টুটুল যুক্তরাষ্ট্র প্রবাসী শারমিনা সিরাজ সোনিয়াকে দ্বিতীয় বিয়ে করেছেন।

টুটুলের সঙ্গে বিচ্ছেদের খবর নিশ্চিত করে তানিয়া আহমেদ বলেছেন, সমঝোতার মাধ্যমে আমাদের বিবাহবিচ্ছেদ হয়েছে। ও ওর জীবন নিয়ে ভালো থাকুক। অনলাইন।

জানা গেছে, বিচ্ছেদের পর টুটুল-সোনিয়া ২০২২ সালে দ্বিতীয় বিবাহ করেন। পাত্রী নিউইয়র্ক প্রবাসী শারমিনা সিরাজ সোনিয়া। তারও এটি দ্বিতীয় বিয়ে। নিউইয়র্কে দীর্ঘদিন ধরে বসবাস করছেন তিনি। চাকরির পাশাপাশি উপস্থাপিকা ও মিডিয়ার বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত আছেন।

টুটুলকে বিয়ে করা প্রসঙ্গে সোনিয়া বলেন, আমি ১২ বছর ধরে সিঙ্গেল। টুটুলের সঙ্গে পরিচয় মূলত আরটিভির একটি রিয়ালিটিতে কাজ করতে গিয়ে। আমি নিজেও জীবনসঙ্গী খুঁজছিলাম। তাই টুটুল যখন বলল, আমার সঙ্গে বাকি জীবন থাকতে পারবে? তখন আমি তুমি থেকে আমরা হওয়া। মুসলিম রীতিতে আমাদের আকদ হয়েছে শুধু। খুব জলদিই এখানে (আমেরিকা) ও বাংলাদেশে বন্ধুবান্ধবদের নিয়ে একটি আনুষ্ঠানিকতা করব। সবাই আমাদের জন্য দোয়া করবেন।

দ্বিতীয় বিয়ে প্রসঙ্গে এস আই টুটুল বলেন, আমি ও তানিয়া সেপারেট ছিলাম পাঁচ বছর। গত বছর আমাদের অফিশিয়ালি ডিভোর্স হয়। দুজনই যেহেতু আমরা সিঙ্গেল এবং ম্যাচিউরড, তাই বিয়ের সিদ্ধান্ত নিই।

১৯৯৯ সালে তানিয়া আহমেদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন এস আই টুটুল। এত দিন ভক্তকুলে এ যুগল ‘হ্যাপি কাপল’ হিসেবে পরিচিত ছিলেন।

এস আই টুটুল ২০২২ সালে যুক্তরাষ্ট্রের এক্সট্রা অর্ডিনারি কোটায় গ্রিন কার্ড পেয়েছেন। বর্তমানে তিনি শারমিনা সিরাজ সোনিয়াকে নিয়ে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন।