ঢাকার গোলাপবাগ মাঠে আজ বিএনপির গনসমাবেশ

ফাইল ছবি।

নিউজ ডেস্কঃ
বিএনপির ১০ ডিসেম্বরের গণসমাবেশ ঢাকার গোলাপবাগ মাঠে আজ শনিবার বেলা ১ধাকার শুরু।উক্ত সমাবেশ থেকে ১০ দফা ঘোষণা আসবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

গতকাল শুক্রবার দলটির চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

ড. খন্দকার মোশাররফ আরও বলেন, বেগম খালেদা জিয়ার মুক্তি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনা, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিসহ ১০ দফা ঘোষণা করা হবে।

উল্লেখ্য, বেশ কয়েকদিন ধরেই ১০ ডিসেম্বরের সমাবেশের স্থান নির্ধারণ নিয়ে সরকার ও বিএনপির মধ্যে এক ধরনের দ্বন্দ্ব চলছিল। এরইমধ্যে বুধবার নয়াপল্টনে বিএনপির সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এরপর রুহুল কবির রিজভীসহ দলটির প্রথম সারির অনেক নেতাকেই গ্রেফতার করা হয়। বর্তমানে তারা কারাগারে রয়েছেন। তথ্যঃ অনলাইন।

এর একদিন পর গতকাল বৃহস্পতিবার রাতে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে গ্রেফতার করে পুলিশ।