১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও খুলনা—৫ (ডুমুরিয়া—ফুলতলা) আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী খুলনা সদর থানা আওয়ামী লীগ ও জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. মো. সাইফুল ইসলামের ছবি সম্বলিত প্যানা ছিড়ে ফেলেছে অজ্ঞাত ব্যক্তিরা।
এ ঘটনায় যুবলীগ নেতা ও সাবেক ইউপি সদস্য মো. শাহীনুজ্জামান সরদার ডুমুরিয়া থানা সাধারণ ডায়েরী করেছেন।
সাধারণ ডায়েরী সূত্রে জানা গেছে, সাবেক ইউপি সদস্য মো. শাহীনুজ্জামান সরদার গত ১০ আগস্ট বিকালে ডুমুরিয়া ধানাধীন সাব—রেজি: অফিস সংলগ্ন খুলনা—সাতক্ষীরা সড়কের বাম পার্শ্বে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও খুলনা—৫ (ডুমুরিয়া—ফুলতলা) আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী খুলনা সদর থানা আওয়ামী লীগ ও জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. মো. সাইফুল ইসলামের ছবি সম্বলিত প্যানা স্থাপন করে। পরবর্তীতে গত ১২ আগস্ট সকাল ৯টায় সংবাদ পেয়ে মো. শাহীনুজ্জামান নেতাকর্মীদের নিয়ে ঘটনাস্থলে গিয়ে দেখতে পান কে বা কারা প্যানাটি ভেঙে খুলে নিয়ে গেছে। পরে যুবলীগ নেতাকর্মীদের সাথে আলোচনা করে ১৩ আগস্ট ডুমুরিয়া থানায় এ ঘটনায় একটি সাধারণ ডায়েরী করেন তিনি। জিডি নং ৭৩১ তাং ১৩/০৮/২০২৩।
এলাকাবাসীরা জানান, সম্প্রতি রাতের আধারে ডুমুরিয়া উপজেলায় অজ্ঞাত ব্যক্তিরা এসব পোষ্টার, প্যানা ছিঁড়ে ফেলায় জনমনে বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। সেই সাথে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
সাবেক ইউপি সদস্য মো. শাহীনুজ্জামান সরদার জানান, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও খুলনা—৫ (ডুমুরিয়া—ফুলতলা) আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী খুলনা সদর থানা আওয়ামী লীগ ও জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. মো. সাইফুল ইসলামের ছবি সম্বলিত প্যানা লাগানো হয়। অজ্ঞাত ব্যক্তিরা ইচ্ছাকৃত ভাবে এই ন্যাক্কার জনক ঘটনা ঘটিয়েছে। তাই আমরা থানায় জিডি করেছি। তাদের চিহ্নিত করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান তিনি।
উল্লেখ্য, এর আগেও গত ২৫ জুন উপজেলা শোভনা ইউনিয়নে এ্যাড. মো. সাইফুল ইসলামের ছবি সম্বলিত পোস্টার অজ্ঞাত ব্যাক্তিরা ছিড়া ফেলে। সে ঘটনায়ও গত ২৬ জুন ডুমুরিয়া থানায় সাধারণ ডায়েরী করেন এ্যাড. আব্দুল জলিল শেখ নামক এ্যাড. সাইফুল ইসলামের এক সমর্থক। খবরঃ বিজ্ঞপ্তির