প্রতিবেদকঃ
নগরীর টুটপাড়ার তালতলার এলাকার বাসিন্দা মোহাম্মদ সিরাজুল ইসলাম বার্ধক্য জনিত অসুস্থতায় ইন্তেকাল করেছেন “ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন”। আজ শুক্রবার রাত ৮ টা ২০ মিনিটে খুলনা সিটি মেডিকেল হাসপাতালে তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৭৮ বছর।
আগামীকাল শনিবার তালতলা জামে মসজিদ প্রাঙ্গণে জোহর বাদ মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে ।
মৃত্যুকালে সিরাজুল ইসলাম দুই পুত্র-১ কন্যা ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।