নিউজ ডেস্কঃ
খুলনা নগরীর খালিশপুর ১১ নম্বর ওয়ার্ডের সাবেক যুবদল আহ্বায়ক মাসুদ রানাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে খালিশপুরের মার্কেট বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
প্রাপ্ত তথ্যে জানা গেছে,মাসুদ রানাকে কয়েকজন সন্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়।প্রথমে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে নেওয়া হয়। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানন্তরিত করা হয়েছে।উক্ত ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা প্রক্রিয়াধীন।