৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে খুলনা জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমির যৌথ আয়োজনে শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাংকন প্রতিযোগিতা ৪ আগস্ট খুলনা শিশু একাডেমিতে অনুষ্ঠিত হবে।
৪ আগস্ট সকাল ১১টায় চিত্রাংকন প্রতিযোগিতা; মাধ্যম: উন্মুক্ত, সময় এক ঘন্টা। ক-গ্রুপ: প্রথম থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত, বিষয়: উন্মুক্ত। খ-গ্রুপ: পঞ্চম থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত, বিষয়: জুলাই গণঅভ্যুত্থান, গ-গ্রুপ: অষ্টম থেকে ১০ম শ্রেণি পর্যন্ত, বিষয়: জুলাই গণঅভ্যুত্থান এবং ঘ-গ্রুপ: বিশেষ চাহিদাসম্পন্ন শিশু, বিষয়: উন্মুক্ত।
উল্লেখ, চিত্রাংকন প্রতিযোগিতায় ছবি আঁকার জন্য প্রয়োজনীয় উপকরণ প্রতিযোগীকে সাথে আনতে হবে, কর্তৃপক্ষ শুধু ছবি আঁকার জন্য কাগজ সরবরাহ করবে। প্রতিযোগিতায় সরাসরি শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে।
৫ আগস্ট সকাল ১১টায় খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে। খবরঃ বিজ্ঞপ্তির