ছবিঃ সোশ্যাল মিডিয়া হতে সংগৃহীত ।
নিউজ ডেস্কঃ
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্তি বিশিষ্ট অভিনেতা ও রেডিও ভূমির স্টেশন চিফ শামস সুমন মারা গেছেন।
মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যা পৌনে ৭টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তিনি কার্ডিয়াক অ্যারেস্টে আজ সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
শামস সুমন অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ এর বর্তমান কার্যনির্বাহী পরিষদ এর সহ সভাপতি ছিলেন।
প্রাপ্ত তথ্যে জানা গেছে,শামস সুমন দীর্ঘদিন ধরেই লিভার সমস্যায় ভুগছিলেন। বাসাতেই ছিলেন, আজকে হঠাৎ করে অসুস্থ হয়ে যান। ল্যাবএইড হাসপাতালে নিয়ে আসা হলে; সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ডাক্তাররা জানিয়েছেন তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে ছিলেন।।”
১৮ মার্চ সকাল ১০টায় চ্যানেল আই প্রাঙ্গনে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে অভিনয় শিল্পী সংঘের সূত্রে।