দেশের চলমান বন্যা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন খুলনার ২ জুলাই কন্যা । তারা হলেন- বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের খুলনা মহানগর কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক জুলাই কন্যা সামসুন্নাহার নিশি ও হাফসা খাতুন।
সোমবার (২০ জুলাই) চট্টগ্রামের বন্যাকবলিত বাঁশখালী উপজেলার দুর্গত ১ হাজার পরিবারের মাঝে প্রয়োজনীয় উপহার বিতরণ করেন তারা। যার মধ্যে ছিল চাল, ডাল, আলু, পেঁয়াজ, রসুন, তেল, মুড়ি, সেলাইন ও ওষুধ। এছাড়া ব্যক্তিগত প্রয়োজনীয় কিছু উপাদন এবং কিছু পরিবার ও মাদ্রাসাকে আর্থিক সহযোগিতা করা হয়।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের খুলনা মহানগর কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক জুলাই কন্যা শামসুন নাহার নিশি বলেন, আমরা বিশ্বাস করি, ছোট একটি সহায়তাও পারে কারো মুখে হাসি ফোটাতে। সেই বিশ্বাস থেকেই আমার সামর্থ্য অনুযায়ী বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। আমাদের স্বেচ্ছাসেবীরা দুর্গত এলাকায় গিয়ে পরিবারের হাতে খাদ্য ও প্রয়োজনীয় উপহারসামগ্রী পৌঁছে দিয়েছেন। পাশাপাশি তারা ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নিয়েছেন এবং তাদের সাহস ও সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
তিনি আরও বলেন, আমাদের এ মহতী কাজে সহযোগিকা করেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, খুলনা জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ হেল কাফি সখাসহ আরও অনেকে। পাশাপশি আকৃতজ্ঞতা প্রকাশ করছি সহকারী শিক্ষক শেখ গোলাম মোস্তফা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন খুলনা মহানগরীর সদস্য মো. হাসিবুর রহমান, জুলাইযোদ্ধো মারুফ বিল্লাহ জিহাদ, শিমুল শিকদার, সালমান সাগর, মো. হাফিজুল তালুকদার, মো: হাসিবুল হাসানের প্রতি। যারা এই কাজটি বাস্তবায়নে সহযোগীতা করেছেন। খবরঃ বিজ্ঞপ্তির