চট্টগ্রামের মীরসরাইতে ট্রেন-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১১

নিউজ ডেস্কঃ

ট্রেনের ধাক্কায় পর্যটকবাহী মাইক্রোবাসের ১১ যাত্রী নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন বেশ কয়েকজন। ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের মীরসরাইয়ে ।

নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আজ শুক্রবার দুপুর ২টার দিকে চট্টগ্রামের মীরসরাইয়ের খৈয়াছড়া ঝরনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানাগেছে,যাত্রীরা খৈয়াছড়া ঝর্ণা দেখে ফিরছিলেন।এসময় ঢাকা থেকে ছেড়ে আসা একটি ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ১১ যাত্রী নিহত হয়েছেন।