নিউজ ডেস্কঃ
গোপালগঞ্জে এনসিপি কর্মসূচি ঘিরে গতকাল বুধবার (১৬ জুলাই) হামলা-সংঘর্ষে চারজন প্রাণ হারিয়েছেন। তাদের মধ্যে একজন কোটালীপাড়া উপজেলার রমজান কাজী।
নিহত অন্য তিনজন হলেন– গোপালগঞ্জ শহরের উদয়ন রোডের বাসিন্দা সন্তোষ সাহার ছেলে দীপ্ত সাহা, টুঙ্গিপাড়ার সোহেল রানা ও সদর উপজেলার ভেড়ার বাজার এলাকার ইমন তালুকদার।