ফাইল ছবি।
নিউজ ডেস্কঃ
সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশকে রাজধানীর গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। সাবেক এই সাংসদকে বুধবার মধ্যরাতে এক ব্যবসায়ীর বাসা থেকে গ্রেপ্তার করে র্যাব।
জানা গেছে, গুলশানে ১ নম্বর রোডে এম অ্যান্ড জে গ্রুপের কর্ণধার সালাউদ্দিন আহমেদের বাসা থেকে সাবেক বাণিজ্যমন্ত্রীকে গ্রেপ্তার করা হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন গুলিবিদ্ধ হয়ে স্বর্ণ শ্রমিক মুসলিম উদ্দিন মিলন হত্যার ঘটনায় দায়ের করা মামলায় টিপু মুনশিকে গ্রেপ্তার দেখানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে পুলিশের হাতে হস্তান্তর করা হবে।
গত মঙ্গলবার সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র
টিপু মুনশি রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনের সাবেক সংসদ সদস্য। এছাড়াও তিনি ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত বাণিজ্যমন্ত্রী দায়িত্ব পালন করেন।