নিউজ ডেস্কঃ
সংঘর্ষে গুরুতর আহত ভোলা জেলা ছাত্রদল সভাপতি মোঃ নুরে আলমের মৃত্যু হয়েছে। সংঘর্ষকালে গুলিতে আবদুর রহিম মাতব্বর নামের স্বেচ্ছাসেবক দলের এক নেতা নিহত হন। এ নিয়ে ওই সংঘর্ষের ঘটনায় দুজনের মৃত্যু হলো। এ ঘটনায় বৃহস্পতিবার ভোলায় সকাল–সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি।
এর আগে গত রোববার পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে আহত হয়েছিলেন নুরে আলম। তাকে নিয়ে এ ঘটনায় দুজনের মৃত্যু হলো। অনলাইন।
জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীর বুধবার বিকেলে নিজের বাসায় দলের নেতাদের নিয়ে জরুরি সভা করে হরতালের কর্মসূচি ঠিক করেন।