গতকাল ৭ ফেব্রুয়ারী শনিবার বেলা ১১ টায় খুলনা মহানগর ও জেলা বাংলাদেশ মুসলিমলীগের এক যৌথ কর্মীসভা খুলনা মহানগর মুসলিমলিগের সভাপতি শেখ জাহিদুল ইসলামের সভাপতিত্বে স্যার ইকবাল রোডস্থ মুসলিমলীগের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় বক্তাগণ সকলকে ঐক্যবদ্ধভাবে খুলনা জেলার ৬টি নির্বাচনী এলাকায় ঘণভোটে হ্যাঁ ও সংসদ সদস্য পদে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থীদের ধানের শীষের পক্ষে ভোট প্রদানের আহ্বান জানানো হয়। সভায় বক্তব্য রাখেন- সংগঠনের সাধারণ সম্পাদক এ্যাডঃ আক্তার জাহান রুকু, জেলা সুমলীমলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ বাবর আলী, সহ-সভাপতি আবুল খায়ের, দপ্তর সম্পাদক এস এম দাউদ ইসলাম, এস এম শাহজাহান, রুহুল আমিন, শেখ সৈয়দ আলী প্রমুখ। সভা শেষে মুসলীমলীগ নেতা মরহুম খান এ সবুর, সিরাজুল ইসলাম ও শেখ মোহাম্মাদ আলীর রুহের মাগফিরাত কামনা ও ঢাকায় চিকিৎসাধীন জেলা সভাপতি অধ্যপক ফকির রেজাউদ্দিন এর সুস্থ্যতা কামনা করে দোয় মাহফিল অনুষ্ঠিত হয়। খবরঃ বিজ্ঞপ্তির