অদ্য ০৮-০২-২০২৬ খ্রি. তারিখ রবিবার বেলা ১১:৩০ টায় খুলনা বিশ্ববিদ্যালয় অফিসার্স কল্যাণ পরিষদের কার্যনির্বাহী কমিটি ও সিনিয়র কর্মকর্তাদের উপস্থিতিতে এক সভা জনাব শেখ শারাফাত আলী এর সভাপতিত্বে খুবি অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়। সভা পরিচালনা করেন অফিসার্স কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক জনাব এস. এম. মোহাম্মদ আলী। সভায় জাতীয় বেতন কমিশন-২০২৫ কর্তৃক সুপারিশকৃত নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে আন্ত:বিশ্ববিদ্যালয় কর্মকর্তা ফেডারেশন ঘোষিত কর্মসূচীর সাথে খুলনা বিশ্ববিদ্যালয় অফিসার্স কল্যাণ পরিষদের একাত্মতা প্রকাশ ও পূর্ণ সমর্থনের সিদ্ধান্ত গৃহীত হয়। অবিলম্বে জাতীয় বেতন কমিশন-২০২৫ কর্তৃক সুপারিশকৃত নবম পে-স্কেল এর প্রজ্ঞাপন জারীর ন্যায্য দাবী মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়। সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জনাব টিপু সুলতান, অতিরিক্ত রেজিস্ট্রার, জনাব মোহা. আলী আকবর, উপ-রেজিস্ট্রার, জনাব কাজী ফেরদৌস, উপ-গ্রন্থাগারিক, জনাব মোঃ জাবেদ এলাহী, উপ-পরিচালক (অহি), জনাব দীপক চন্দ্র মন্ডল, উপ-রেজিস্ট্রার, জনাব মোঃ তারিকুজ্জামান, উপ-রেজিস্ট্রার, জনাব শেখ আরিফ নেওয়াজ, উপ-রেজিস্ট্রার, জনাব মোহাম্মাদ গোলজার হোসেন, উপ-রেজিস্ট্রার, জনাব শেখ আবুয়াল হোসেন, উপ-পরিচালক (অহি), জনাব এস.এম. আব্দুল্লাহ শাহানুর কবীর, উপ-পরিচালক (অডিট), ইঞ্জি. মোহাম্মদ আলী, নির্বাহী প্রকৌশলী, জনাব মোঃ মোজাম্মেল হক, সহকারী রেজিস্ট্রার, ইঞ্জি. শেখ কামরুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী, জনাব মোঃ মিজানুর রহমান, উপ-রেজিস্ট্রার, জনাব মোঃ মোস্তফা আল মামুন প্রবাল, সহকারী রেজিস্ট্রার, জনাব মোঃ ফেরদৌস, সহকারী রেজিস্ট্রার, জনাব রোকেয়া পারভীন, সেকশন অফিসার, জনাব মোঃ জসীম উদ্দিন আহমেদ,সেকশন অফিসার, জনাব মোঃ ইব্রাহিম খান, সেকশন অফিসার, জনাব মোঃ আবুল কালাম আজাদ,সেকশন অফিসার, জনাব এ,এস,এম শাহরিয়ার, সেকশন অফিসার, জনাব সরদার শফিকুর রহমান, সেকশন অফিসার প্রমুখ। খবরঃ বিজ্ঞপ্তির