খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের প্রার্থনা সভা অনুষ্ঠিত

খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের সহ-কোষাধ্যক্ষ্য অকাল প্রয়াত মিঠু কুমার ঘোষের আত্মার শান্তি কামনায় ভাগবত পাঠ ও প্রার্থনা সভা
পরলোকগতদের আদর্শ অনুস্মরণ করে সনাতনীদের ঐক্যবদ্ধতার মধ্য দিয়ে সংগঠনের গতিশীলতা বাড়াতে হবে।

খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের সহ-কোষাধ্যক্ষ অকাল প্রয়াত মিঠু কুমার ঘোষের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে আত্মার শান্তি কামনায় ভাগবত পাঠ শ্রী শ্রী শীতলাবাড়ি মন্দির প্রাঙ্গনে অদ্য সন্ধ্যা ৭.০০ ঘটিকায় অনুষ্ঠিত হয়। ভাগবত পাঠ শেষে তার আত্মার শান্তি কামনায় প্রার্থনা সভা পরিচালনা করেন মন্দিরের পুরোহিত সুমন কুমার ব্যানার্জী, প্রার্থনা সভায় পরলোকগতের মা ও তার ছোট ভাই সুকান্ত ঘোষ উপস্থিত ছিলেন।

খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে উক্ত  ভাগবত পাঠ শেষে স্মরণসভা ও প্রার্থনায় সভাপতিত্ব করেন সংগঠনের সহ-সভাপতি অধ্যক্ষ অজিত কুমার বিশ্বাস, জেলা পূজা পরিষদের সাধারণ সম্পাদক বিমান সাহার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখের বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় উপদেষ্টা বিজয় কুমার ঘোষ। বিশেষ অতিথি ছিলেন শ্রী শ্রী শীতলা বাড়ী মন্দির কমিটির সভাপতি সুজিত সাহা, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পূজা পরিষদের সহ-সভাপতি রতন কুমার মিত্র, যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. তমাল কান্তি ঘোষ, অনিমেষ সরকার রিন্টু, কোষাধ্যক্ষ বিভুতি ভূষণ সাহা, খুলনা জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রান্টের যুগ্ম আহ্বায়ক তপন ঘোষ, জেলা পূজা পরিষদের দপ্তর সম্পাদক সুমন দাস, উপদেষ্টা শিমুল কুমার দাস, সাগর সাহা, প্রবীর কুমার রায়, গনেশ চন্দ্র , ইন্দ্রজিৎ চক্রবর্তী, স্বপন কুমার রায়, বাবুল চন্দ্র সাহা বাবলা, প্রচার সম্পাদক পলাশ মন্ডল, সমাজ কল্যাণ সম্পাদক অমর কুমার দাস, ধর্মীয় প্রতিষ্ঠান বিষয়ক সম্পাদক দীপঙ্কর মন্ডল লিটন, আইন সম্পাদক এ্যাড. পবিত্র কুমার বিশ্বাস, শীতলা বাড়ি মন্দির কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বিপ্লব দাস, দপ্তর সম্পাদক বিপ্লব সাহা, জেলা পূজা পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক বিশ্বজিৎ পাল, সহ-দপ্তর সম্পাদক অতনু কর বাপ্পা, সহ-প্রচার সম্পাদক প্রদীপ কুমার হিরা, সহ-গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক দীপা বিশ্বাস, সহ-গণসংযোগ সম্পাদক অলোক শীল, সহ-পূজা বিষয়ক সম্পাদক দীপঙ্কর সাহা বাবু, কার্যনির্বাহী সদস্য এ্যাড. পঙ্কজ কুমার সাহা, সুশান্ত অধিকারী, গোবিন্দ দত্ত, লিটন বিশ্বাস খোকন, তপন চক্রবর্তী, শংকর সাহা, সুজন মন্ডল, সুমন দে, পূর্ণিমা পাল, রঞ্জন কুমার সাহা, লিটন বিশ্বাস, মানবেন্দ্র মন্ডল, গৌতম দাস, দীনেশ রায়, সঞ্জয় দাস, জয়দেব কুমার রায়, শুভ শীল, বাপি সরকার প্রমুখসহ জেলা-উপজেলা ও মন্দির কমিটির নেতৃবৃন্দসহ অসংখ্য ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রয়াতের স্মৃতিচারণ করে নেতৃবৃন্দ বলেন- যে আদর্শ নিয়ে মিঠু কুমার ঘোষ সনাতনীদের দাবী আদায়ে রাজপথে স্লোগান দিত সেই আদর্শ বাস্তবায়নের মধ্য দিয়েই তার আত্মার শান্তি পাবে। পরলোকগতদের এভাবেই স্মরণের মাধ্যমে সংগঠনের গতিশীলতা বৃদ্ধি করে সনাতনীদের ঐক্য অটুট রাখতে হবে। খবরঃ বিজ্ঞহপ্তির