খুলনা জেলার রূপসা থানা এলাকায় ৫ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের ঘটনায় ১ জন গ্রেফতার

খুলনা জেলার রূপসা থানাধীন একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কর্তৃক ৫ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের ঘটনায় উক্ত স্কুল শিক্ষককে গ্রেফতার করেছে রূপসা থানা পুলিশ। অদ্য ২০/০৭/২০২৫ খ্রিঃ সকালে বিশেষ অভিযান পরিচালনা করে রূপসা থানাধীন স্বল্পবাহিরদিয়া এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতের নাম- ১। ইয়াহিয়া শেখ (৪8 ) ।

প্রাথমিকভাবে জানা যায়, ভিকটিম একটি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনীর ছাত্রী এবং গ্রেফতারকৃত ইয়াহিয়া শেখ উক্ত প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। প্রতিদিনের ন্যায় ভিকটিম গত ১৬/০৭/২০২৫ খ্রিঃ স্কুলে যায়। একই তারিখ দুপুরে স্কুলে টিফিনের বিরতিতে ভিকটিম স্কুলের বাথরুমে গেলে গ্রেফতারকৃত ইয়াহিয়া শেখও ভিকটিমের বাথরুমে প্রবেশ করে এবং ভিকটিমকে ধর্ষণ করে।

এই ঘটনায় অদ্য ২০/০৭/২০২৫ খ্রিঃ রূপসা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী- ২০০৩) মূলে একটি মামলা রুজু হয়েছে। খবরঃ বিজ্ঞপ্তির