সাধারণ জনগণ -এদের নিয়ে সদুত্তর চান। তাদের বড় খুঁটি যদি ইউনুস সরকার হয় ।তাহলে, জুলাই পদযাত্রা লাগছে কেন? গোপালগঞ্জে সমাবেশ-পদযাত্রার নামে বঙ্গবন্ধুর সমাধিস্থল ধানমন্ডি-৩২ এর মত গুড়িয়ে দেওয়ার “টক অব কান্ট্রি’ হল কেন?
১৬ জুলাই তাদের সমাবেশ -পদযাত্রা সহিংসতায় রুপ নিল কেন?
সেখানে নিরস্ত্র সাধারণ মানুষের উপর গুলি চালানো হল কেন?
এনসিপির নাহিদ-সাওনাত-সারজিস-নাসিরুদ্দিন -আকতারদের সেনাবাহিনীর সাঁজোয়া যানে (জনরোষ থেকে বাঁচতে)গোপালগঞ্জ থেকে ঢাকায়(১৬ জুলাই ‘২৫) যেতে না পেরে খুলনা সার্কিট হাউজে আসতে হল কেন?
এরপর সহিংসতা থামাতে স্থানীয় প্রশাসনের ওই দিন( ১৬ জুলাই ‘২৫) প্রথমে ১৪৪ ধারা জারি করল । রাতেই কারফিউ জারির পরিস্থিতি হল কেন?
গোপালগঞ্জ এনসিপির ১৬ জুলাই পদযাত্রা -সমাবেশ ঘিরে সংঘর্ষে ঘরে ঘরে গণ তল্লাশি -গ্রেফতারের সংবাদ ( সামাজিক যোগাযোগ মাধ্যম) জেনে গোটা দেশ আতংক হয়ে পড়েছে কেন?
একেতো গণমাধ্যম’ নিয়ন্ত্রিত।তারপর দেশের আইন শৃংখলা পরিস্থিতি হতাশাজনক!
মবসন্ত্রাসে গোটা দেশ এখন আতংক এবং নিরাপত্তাহীনতায় ।
তাদের যদি এত গ্রহণযোগ্যতা হয় – তবে মন্ত্রী/মিনিস্টারদের মতো প্রটোকল লাগছে কেন?
সেনাবাহিনী-বিজিবি -র্যাব -পুলিশ প্রটেকশন নিয়ে সমাবেশ -পদযাত্রা কর্মসূচী করতে হবে কেন? জনগন কি বোকা ..?
কক্সবাজার চকোরিয়ায় গতকাল তাদের সমাবেশের মঞ্চ হামলা – ভাংচুর হয় কেন? সেখানে তো (তাদের ভাষ্য ) আওয়ামী লীগের দোসর কেউ ছিল না। সেখানে ছিল – বিএনপির নেতাকর্মী ।সেখানে কেন পুলিশ -সেনাবাহিনী নিরস্ত্র জনগনের ওপর লাঠি চার্জ করল ?