খুলনা জেলার রূপসায় ৬০০ পিচ ইয়াবাসহ ১ জন গ্রেফতার

খুলনা জেলার রূপসা থানাধীন আইচগাতী পুলিশ ক্যাম্প ৬০০ পিচ ইয়াবাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গত ২৮/০৫/২০২৫ খ্রিঃ রাত অনুমান ২০.৪৫ ঘটিকার সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে রূপসা থানাধীন আইচগাতী ইউনিয়নের খান মোহাম্মদপুর গ্রামস্থ আশরাফের মোড় এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতের নাম-১। মোঃ ইব্রাহীম (২২), পিতা-মোঃ কবির আহম্মেদ। গ্রেফতারের সময় তার হেফাজত হতে ৬০০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত মোঃ ইব্রাহীম একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে বিভিন্ন স্থান থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে নিজের হেফাজতে রাখতো এবং সুবিধাজনক সময়ে এগুলো বিক্রি করতো।

এই ঘটনায় রূপসা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।খবরঃ বিজ্ঞপ্তির