খুলনা চেম্বারের সভাপতি কাজী আমিনুল হকের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত

নিউজ ডেস্কঃ
খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি ও খুলনা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র কাজি আমিনুল হক এর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর পক্ষ থেকে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক,
খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডি এ বাবুল রানা বিশিষ্ট ব্যবসায়ী জনাব খোকন সেরনিয়াবাদ, খুলনা চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ঊর্ধ্বতন সহ-সভাপতি শরীফ আতিয়ার রহমানসহ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক বৃন্দ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, থাইল্যান্ডে এনজিওগ্রাম করে হার্টে একটি রিং পরানো হয়েছে আল্লাহর অশেষ রহমতে তিনি এখন সুস্থ আছেন।