নিউজ ডেস্কঃ
খুলনা সদর থানার শিপিয়ার্ড রোড চানমারি বাজার এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে, মঙ্গলবার ১৭জুন দিবাগত রাত আড়াই টায় সেনা ও পুলিশের যৌথ অভিযান পরিচালনা করা হয়।
উক্ত অভিযানে ৩ টি বাসা তল্লাশি করে ১টি বিদেশি রিভলবার পিস্তল এবং ২ রাউন্ড এ্যামোনেশন ও ২৭০ পিস ইয়াবাসহ ৫ জন আসামিকে আটক করা হয়।
আটককৃতরা হলেন,রুপসা ইস্টান শিপইয়ার্ড রোডের মৃত নুরুল ইসলামের ছেলে মোঃ রাজু আহমেদ(৩০) ,চানমারি বাজার মাদ্রাসা রোডের মৃত শামসুর রহমানের ছেলে জুনায়েদ হোসেন মুন্না (৩০) ,চানমারি মাস্টার পাড়া শিপইয়ার্ডের শওকত হোসেনের ছেলে মিরাজ (৩২) ,১ নং রহমান বাড়ি চানমারি দ্বিতীয় গলি শিপইয়ার্ডের মোঃ জালালের ছেলে নিরব ইসলাম জিয়া (২৩) ও উত্তর কাশেম তলা,রাইন্দা বাজার, শরণখোলা
জেলাঃ বাগেরহাট এর হানিম শিকদারের ছেলে শামীম হোসেন (২৯) ।