খুলনাস্থ খালিশপুর থানা ওলামা দলের উদ্যোগে মাদ্রাসার এতিম শিশুদের মাঝে মৌসুমি ফল বিতরণ

খুলনা নগরীর খালিশপুর নেছারিয়া মাদ্রাসায় জাতীয়তাবাদী ওলামা দল খালিশপুর থানা শাখার পক্ষ থেকে এতিম শিশুদের মাঝে মৌসুমি ফল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) বেলা ১২ টায় মাদ্রাসার অডিটোরিয়ামে সমাজের

সুবিধাবঞ্চিত ও এতিম শিশুদের মুখে হাসি ফোটাতে এবং তাদের পুষ্টির চাহিদা পূরণে মৌসুমি ফল বিতরণের উদ্যোগ নিয়েছে জাতীয়তাবাদী ওলামা দল খালিশপুর থানা শাখা।
খালিশপুর থানা ওলামা দলের আহবায়ক মাওলানা ইলিয়াছুর রহমানের সভাপতিত্বে নেছারিয়া মাদ্রাসার এতিমখানার শিশুদের মাঝে নানা রকমের সুস্বাদু ও পুষ্টিকর মৌসুমি ফল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এতিম শিশুদের মুখে বিভিন্ন ধরণের সুস্বাদু ফল তুলে দেন খুলনা মহানগর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শেখ সাদিকুল ইসলাম সাদী।

খালিশপুর থানা ওলামা দলের সদস্য সচিব মাওলানা শরিফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ওলামা দল খুলনা মহানগর শাখার সদস্য সচিব হাফেজ মাওলানা আল আমিন, ৯নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা ভুট্টো, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ বখতিয়ার।
এছাড়াও উপস্থিত ছিলেন মাওলানা এতেসাম আজিজুল ইসলাম, মাওলানা আব্দুর রহিম, হাফেজ আমির হামজা, হাফেজ আব্বাস আলী, হাফেজ তরিকুল ইসলাম।

অনুষ্ঠানের শুরুতে এতিম শিশুদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধান অতিথি খুলনা মহানগর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শেখ সাদিকুল ইসলাম সাদী সহ অতিথিবৃন্দ, এসময় তারা এতিম শিক্ষার্থীদের শারীরিক খোঁজ খবর নেন এবং শিশুদের হাতে আম, কাঁঠাল, আনারস, ড্রাগন, পেয়ারা সহ বিভিন্ন, পুষ্টিকর তাজা ফল তুলে দেন। মৌসুমি ফল হাতে পেয়ে আনন্দিত হয়ে ওঠে শিশুরা। এছাড়াও এতিম শিক্ষার্থীদের খেলাধুলার জন্য ফুটবল উপহার দেন প্রধান অতিথি খুলনা মহানগর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শেখ সাদিকুল ইসলাম সাদী।

খালিশপুর থানা ওলামা দলের আহবায়ক মাওলানা ইলিয়াছুর রহমান বলেন, এতিম ও সুবিধাবঞ্চিত শিশুরা আমাদের সমাজেরই অংশ। অনেক সময় সাধারণ মৌসুমি ফলের উচ্চমূল্যের কারণে এরা পুষ্টিকর ফল খাওয়া থেকে বঞ্চিত হয়। আমাদের ছোট্ট এই প্রচেষ্টার মাধ্যমে যদি তাদের মুখে একটু হাসি ফোঁটানো যায় এবং তাদের পুষ্টি জোগানো সম্ভব হয়, তবেই আমাদের এই আয়োজন সার্থক হবে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ওলামা দল  সবসময় অসহায় ও দুস্থ মানুষের কল্যাণে কাজ করে আসছে। ভবিষ্যতেও সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণে এ ধরনের জনহিতকর ও সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে। খবরঃ বিজ্ঞপ্তির