খুলনার হেরাজ মার্কেটে মোবাইল কোটের অভিযানে ২৫ হাজার টাকা জরিমানা

নিউজ ডেস্কঃ
খুলনা জেলার হেরাজ মার্কেট এলাকায় আজ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। জেলা প্রশাসন,খুলনার পক্ষ থেকে অভিযান পরিচালনা করেন সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মুহাম্মদ আল-আমিন। অভিযানে ৩টি মামলায় ২৫০০০ টাকা জরিমানা করা হয়। এ সময় মেয়াদ উত্তীর্ণ এবং অনুমোদনহীন ঔষধ জব্দ করে ধ্বংস করা হয়। মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তা প্রদান করেন এপিবিএন এবং ঔষধ প্রশাসন অধিদপ্তর,খুলনা।