খুলনার রুপসা থানা এলাকা হতে ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার

প্রতিবেদকঃ

জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি), খুলনার
বিশেষ অভিযানে রূপসা থানা এলাকা হতে ২০ পিচ মাদকদ্রব্য
ইয়াবা ট্যাবলেট ’সহ ১ জন গ্রেফতার।

খুলনা জেলা ডিবি পুলিশ হতে প্রাপ্ত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান পিপিএম বার এর নির্দেশনায় গতকাল বিকাল ৫ টা ১০ মিনিটের দিকে ডিবি পুলিশের একটি বিশেষ দল
গোপন সংবাদের ভিত্তিতে রূপসা থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার সংক্রান্তে
বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে রূপসা থানাধীন নৈহাটি
গ্রামস্থ গোডাউন মোড়ের দক্ষিণ পাশ হতে মোঃ মেহেদী হাসান (২২) কে ২০ পিচ ইয়াবাসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত মেহেদী হাসান রুপসার নৈহাটি গ্রামের
নিয়ামুল
কবিরের সন্তান।
এ সংক্রান্তে এসআই(নিঃ) মোঃ হাসানুজ্জামান বাদী হয়ে রূপসা
থানায় আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেন। উল্লেখ্য
যে, আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার নামে উল্লেখিত
মামলাসহ ০২ টি মামলা রয়েছে।