আজ বিশ্ব মেট্রোলজি দিবস

আজ ২০ মে বিশ্ব মেট্রোলজি দিবস পালন করা হবে। দিবসটি উপলক্ষ্যে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর উদ্যোগে খুলনার খালিশপুর বিএসটিআই’র সম্মেলনকক্ষে সকাল ১১টায় আলোচনা সভা অনুষ্ঠিত হবে। দিবসের এবারের প্রতিপাদ্য ‘টেকসই ভবিষ্যৎ বিনির্মাণে আজকের পরিমাপ’।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনার বিভাগীয় কমিশনার মোঃ হেলাল মাহমুদ শরীফ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মোজাম্মেল হক। খবর; বিজ্ঞপ্তির