খুলনা, ১৯ মে ২০২৫: খুলনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি গুরুত্বপূর্ণ জাতীয় সম্মেলন “Fair Urban Transition in Khulna: Possibilities, Responsibilities, and the Way Forward” শীর্ষক দিনব্যাপী আয়োজন। আগামীকাল, ২০ মে ২০২৫, খুলনা শিল্পকলা একাডেমিতে সম্মেলনটি অনুষ্ঠিত হবে। এ সম্মেলনের আয়োজন করছে ওয়ার্ক ফর অ্যা বেটার বাংলাদেশ (ডব্লিউবিবি) ট্রাস্ট, এবং এতে খুলনার সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহ সহ-আয়োজক হিসেবে যুক্ত রয়েছে।
সম্মেলনের লক্ষ্য হচ্ছে খুলনায় একটি ন্যায্য, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই নগর রূপান্তরের কৌশল নির্ধারণ এবং বহুমাত্রিক অংশীদারিত্বের ভিত্তিতে সম্ভাব্য বাস্তবায়ন পরিকল্পনা প্রণয়ন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার। সম্মেলনের উদ…
[16:38, 5/19/2025] Kazi Rubel: খুলনায় “Fair Urban Transition” বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে আগামীকাল
অনুষ্ঠানে সমাপনী সেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার। সম্মেলনের উদ্বোধন করবেন খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখবেন ডব্লিউবিবি ট্রাস্টের নির্বাহী পরিচালক সাইফুদ্দিন আহমেদ। মূল প্রবন্ধ উপস্থাপন করবেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. তুষার কান্তি রায়। সারসংক্ষেপ তুলে ধরবেন ডব্লিউবিবি ট্রাস্টের স্বাস্থ্য অধিকার বিভাগের প্রধান সৈয়দা অনন্যা রহমান। সমাপনী অধিবেশনে সভাপতিত্ব করবেন খুলনা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন ড. আশরাফুল আলম এবং অনুষ্ঠান পরিচালনা করবেন অ্যাডভোকেট মো. মাসুম বিল্লাহ, নির্বাহী পরিচালক, সিয়াম।
সম্মেলনে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ জুলফিকার আলী হায়দার, খুলনা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোঃ হুসাইন সওকাত, ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোঃ হায়দার আলী, পরিবেশ অধিদপ্তর খুলনার পরিচালক মোঃ সাদিকুল ইসলাম, খুলনা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কর তাজুল ইসলাম, সচিব শরীফ আসিফ রহমান, প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কোহিনূর জাহান, প্রধান পরিকল্পনা কর্মকর্তা আবির উল জব্বার, খুলনার জোনাল সেটেলমেন্ট অফিসার মোঃ ইউসুফ আলী, অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ আবু রায়হান মোহাম্মদ সালেহ, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক ড. রফিকুল ইসলাম এবং ডেপুটি সিভিল সার্জন ড. সাকেত মো. রেজওয়ানুল হক, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের পরিকল্পনা কর্মকর্তা মো. তানভীর ইসলাম, খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শিল্পী রায় এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের প্রধান প্রফেসর ড. এম. জাকির হোসেন, জেলা সমাজসেবা কার্যালয়ের প্রতিনিধি, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রোগ্রাম অফিসার আসিফ আহমেদ, খুলনা জেলা আইনজীবী সমিতির আহ্বায়ক এডভোকেট আবদুল্লাহ হোসেন বাচ্চু, খুলনা প্রেস ক্লাব প্রতিনিধি, পশ্চিম টুটপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ এস এম ইউনুস উদ্দিন এবং ডব্লিউবিবি ট্রাস্টের পরিচালক গাউস পিয়ারী মুক্তি।
সম্মেলনে আলোচনার মূল বিষয়বস্তুসমূহের মধ্যে রয়েছে, নগরে ন্যায্যতা নিশ্চিতে যুব সম্পৃক্ততা, স্থানীয় জনগণের অংশগ্রহণ, স্বাস্থ্যকর নগরী, জলবায়ু বিপর্যয় ও সংকট থেকে উত্তোরণ, কর্মসংস্থান সমস্যা ও সমাধান এবং সকল অংশীজনের সমন্বয়।