মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ৬০ দশকের প্রখ্যাত ছাত্রলীগ
নেতা স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের অন্যতম নেতা,
সাবেক বৃহত্তর খুলনা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক
প্রয়াত সুশান্ত কুমার নন্দীর ১৫তম মৃত্যু বার্ষিকী পালন
উপলক্ষে ‘সুশান্ত কুমার নন্দী স্মৃতি পরিষদ’ গঠন হয়েছে।
স্মৃতি পরিষদ গঠন উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব
করেন ৬০ দশকের ছাত্র নেতা সৈয়দ মনোয়ার আলী।
শনিবার বেলাবারটায় খুলনা নাট্যনিকতন মিলনায়তনে
অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে সৈয়দ মনোয়র আলীকে
সভাপতি এবং মো: আব্দুস সবুরকে সদস্য সচিব করে
মোট ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির
সদস্যরা হলেন, বাসব নন্দী, অসীম আনন্দ দাস, এস এম
জাহিদ হোসেন, পল্লব নন্দী, মোঃ খালিদ হোসেন,
রফিকুল হক খোকন, মোখলেসুর রহমান বাবলু, শেখ
সিরাজুল ইসলাম, মোকবুল হোসেন মিন্টু, এডভোকেট
অলোকা নন্দা দাস, খান লোকমান হাকিম, অধ্যক্ষ দেবব্রত
ঘোষ, মোতাহার হোসেন বাবু, ওয়াহিদুজ্জামান বুলু,
রেজাউল কবির দুলাল, সাজ্জাদুর রহমান পান্থ, নির্মল কুমার
পাল, খন্দকার মতিউর রহমান, শমিতা নন্দী, সাকিল আহমেদ
আনসারী, মোঃ মোস্তাকুজ্জামান, ফারুক আহমেদ,
প্রীতম নন্দী। খবরঃ বিজ্ঞপ্তির