খুলনায় রেড ক্রিসেন্ট সোসাইটির দরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

 

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে দরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন খুলনা  সিটি ইউনিটের চেয়ারম্যান সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি-খুলনা সিটি ইউনিটের চেয়ারম্যান ও খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক আজ রবিবার সকালে নগরীর শহিদ হাদিস পার্কে দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। পবিত্র রমজান উপলক্ষ্যে রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। ১ম দিনে সিটি মেয়র ১’শ পরিবারের মাঝে এ খাদ্যসামগ্রী বিতরণ করেন।

সিটি ইউনিটের ভাইস চেয়ারম্যান হালিমা ইসলাম, সেক্রেটারী মল্লিক আবিদ হোসেন কবির, সদস্য খুলনা মহানগর যুবলীগের সভাপতি শফিকুর রহমান পলাশসহ অন্যান্য সদস্যবৃন্দ, যুব রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যবৃন্দ ও নগরীর গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।খবরঃ বিজ্ঞপ্তির