ফাইল ছবি।
বিশ্ব সাহিত্য কেন্দ্র ও গ্রামীণফোনের যৌথ আয়োজনে বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ অনুষ্ঠান আগামীকাল ৭ আগস্ট প্রথম পর্ব সকাল সাড়ে আটটায় খুলনা সেন্ট যোসেফস উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় পর্ব সকাল ১০টা থেকে দুপুর ১২টা, তৃতীয় পর্ব বেলা আড়াইটা থেকে বিকাল চারটা এবং চতুর্থ পর্ব বিকাল চারটায় পুরস্কার প্রদান ও সমাপনী অনুষ্ঠিত হবে।
২০২৫ শিক্ষাবর্ষে খুলনা মহানগরের ৪৬টি স্কুলের মোট তিন হাজার দুইশত ৬৯ জন শিক্ষার্থী বইপড়া কর্মসূচিতে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে। তাদের এই সাফল্য উদযাপন ও বইপড়া উৎসাহিত করার লক্ষ্যে দিনব্যাপী এ পুরস্কার বিতরণের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠান থেকে মহানগরের ৩০টি স্কুলের দুই হাজার দুইশত ৫৭ জন শিক্ষার্থীকে সরাসরি মঞ্চ থেকে পুরস্কার প্রদান করা হবে এবং ১৬টি স্কুলের পুরস্কার সংশ্লিষ্ট স্কুলের সংগঠকের হাতে প্রদান করা হবে।
বইপড়া উৎসবের পুরস্কার বিতরণের বিভিন্ন পর্বে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা বিভাগীয় কমিশনার মো: আবদুল্লাহ হারুন, জেলা প্রশাসক হুরে জান্নাত, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব ও প্রকল্প পরিচালক মু: বিল্লাল হোসেন খান, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির সাবেক ভিসি ও বিশ^সাহিত্য কেন্দ্রের ট্রাস্টি অধ্যাপক মুহাম্মদ আলী নকী, প্রকৌশলী, শিক্ষাবিদ ও বিজ্ঞান সংগঠক অধ্যাপক ফারসীম মান্নান মোহাম্মদী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চলের উপপরিচালক মো: কামরুজ্জামান, জেলা শিক্ষা অফিসার এস এম ছায়েদুর রহমান, পিটিআই’র সুপারিনটেডেন্ট মোহা. তোজাম্মেল হক, সেন্ট যোসেফস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলফ্রেড রণজিৎ মন্ডল ও সাবেক সচিব এবং বিশ^সাহিত্য কেন্দ্রের নির্বাহী পরিচালক খোন্দকার মো: আসাদুজ্জামান।
উল্লেখ্য, বিশ^সাহিত্য কেন্দ্র বিগত ৪৮ বছর ধরে দেশজুড়ে সংস্কৃতিমনস্ক ও মানবিক মানুষ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ‘দেশভিত্তিক উৎকর্ষ কার্যক্রম’ পরিচালনা করে আসছে। বর্তমানে সারাদেশের প্রায় এক হাজার পাঁচশতটি মাধ্যমিক বিদ্যালয়ে এই বইপড়া কর্মসূচি চলমান রয়েছে, যেখানে প্রতিবছর প্রায় দুই লাখ শিক্ষার্থী অংশগ্রহণ করে। খবরঃ বিজ্ঞপ্তির