খুলনায় ই-গভার্ন্যান্স ও উদ্ভাবন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী খুলনা রেঞ্জ কার্যালয়ের সভা কক্ষে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) এর আওতাভুক্ত ই-গভর্ন্যান্স উদ্ভাবন বিষয়ক প্রশিক্ষণ আজ সকাল ১০.০০ ঘটিকায় অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে প্রশিক্ষক ছিলেন খুলনা রেঞ্জ এর উপমহাপরিচালক শাহ্ আহমদ ফজলে রাব্বী। এ প্রশিক্ষণে খুলনা রেঞ্জের ১ম ও ২য় শ্রেণীর ২৫ জন কর্মকর্তা অংশ গ্রহণ করেন।
ই-গভার্ন্যান্স, তথ্য বাতায়ন ও সামাজিক যোগাযোগের মাধ্যমে ব্যবহার, উদ্ভাবন বিষয়ক কর্ম-পরিকল্পনা প্রনয়ন ও বাস্তবায়ন, সেবা সহজিকীকরণ দলগত অনুশীলন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।খবরঃ বিজ্ঞপ্তির