খালিশপুরে ধানের শীষের পক্ষে প্রচার  মিছিল ও পথসভা অনুষ্ঠিত

খালিশপুর ১১ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে গতকাল (শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫) বিকালে নগরীর খালিশপুর শিল্পাঞ্চলে আলহাজ্ব রকিবুল ইসলাম বকুলের পক্ষে ধানের শীষে প্রচার মিছিল ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়।
মিছিলটি খালিশপুরের বি আই ডি সি রোড প্রদক্ষিণ করে লাল হাসপাতাল মোড়ে এসে পথসভায় রূপ নেয়।
পথসভায় বক্তৃতা করেন খালিশপুর থানা বিএনপি’র সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বিশ্বাস, খুলনা মহানগর বিএনপি’র সাবেক যুগ্ম আহবায়ক আবুল কালাম জিয়া।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ১১ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর খান এবং সঞ্চালনা করেন মাসুম বিল্লাহ।
এ সময় আরও উপস্থিত ছিলেন সাচ্চু শেখ, আরিফুর রহমান আরিফ, মজিবুর রহমান, মিল্টন, হাকিম, মামুন, জলিল, সানু মুনসুর, আব্দুল হাই, জালাল প্রমুখ নেতৃবৃন্দ। খবরঃ বিজ্ঞপ্তির