বিনোদন ডেস্কঃ
টলিউডের জনপ্রিয় নায়িকা কৌশানি মুখার্জি ‘রাতের শহর’ নামে নতুন এক সিনেমায় যুক্ত হচ্ছেন।তার বিপরীতে থাকছেন বাস্তব জীবনের প্রেমিক বনি সেনগুপ্ত। সিনেমাটি নির্মাণ করছেন সায়ন বসু চৌধুরী।
২০১৪ সালে ‘বরবাদ’ সিনেমার মাধ্যমে আত্মপ্রকাশ করেন বনি। এরপরের বছর বনির নায়িকা হয়ে কৌশানির অভিষেক। একসঙ্গে কাজ করতে গিয়েই প্রেমে জড়িয়েছেন তারা। যদিও বিয়ে করেননি এখনো।