কয়রার দক্ষিণ বেদকাশী মাধ্যমিক বিদ্যালয়ে এডহক কমিটির নবনিযুক্ত সভাপতি
জনাব আমীর হামজা ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি প্রাক্তন ইউপি
চেয়ারম্যান এড. মঞ্জুর আলম নান্নু, সাবেক সাধারণ সম্পাদক প্রাক্তন ইউপি
সদস্য জিএম সিরাজুল ইসলাম ও অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাবা পারভীন আক্তার
বানুকে সাথে নিয়ে বৃক্ষ রোপনের মধ্যদিয়ে দায়িত্ব গ্রহন করেছেন।
রোববার (০৬ সেপ্টেম্বর) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপনের মধ্যদিয়ে অনুষ্ঠানের
সুচনা করেন অতিথিবৃন্দ ও শিক্ষকমন্ডলী।
এসময়ে আরও উপস্থিত ছিলেন দক্ষিণ বেদকাশী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত
চেয়ারম্যান ওসমান গণি খোকন, বিশিষ্ট সমাজসেবক মোল্লা মাকসুদুল আলম,
ইউনিয়ন কৃষকদলের সভাপতি আলতাফ হোসেন মিন্টু, জেলা ছাত্রদলের যুগ্ম-
আহবায়ক মাকসুদ আলম, যুবদল নেতা আনোয়ারুল ইসলাম শিমুল ও মো. সোহেল,
স্কুলের সহকারী প্রধান শিক্ষক নিমাই চন্দ্র মন্ডলসহ অত্র এলাকার বিশিষ্ট
নাগরিকবৃন্দ, অভিভাববক, শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে দক্ষিণ
বেদকাশী ইউনিয়ন বিনির্মাণে সাবেক ইউপি চেয়ারম্যান শহীদ টিএম দিদারুল
আলম, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম ইহসাক সরদার, সাবেক সভাপতি বিশিষ্ট
বিদ্যোৎসাহী মরহুম আলহাজ¦ সোহরাব হোসেনসহ বিভিন্ন সময়ে স্কুলের
ম্যানেজিং কমিটিতে দায়িত্ব পালনকারী, অবসরপ্রাপ্ত শিক্ষক মন্ডলী ও সাবেক
শিক্ষার্থীদের যারা মৃত্যুবরণ করেছেন; তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা
করা হয়। একই সাথে দক্ষিণ বেদকাশী ইউনিয়নে শিক্ষা প্রসারে বিদ্যালয়টির
উন্নয়ন ও সম্বৃদ্ধিতে সকলের সহযোগিতা প্রার্থনা করেন নবনিযুক্ত সভাপতি
জনাব আমীর হামজা।।খবর বিজ্ঞপ্তি