খুলনায় তাঁতী দলের নেতাকে কুপিয়ে হত্যা

নিউজ ডেস্কঃ

খুলনা মহানগরীতে তাঁতীদল নগর শাখার যুগ্ম আহবায়ক সৈয়দ হুমায়ুন কবির নামের এক নেতাকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। রবিবার (১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরীর আড়ংঘাটা থানার রায়েরমহল এলাকায় এ ঘটনা ঘটে।

 

জানা গেছে,, রায়েরমহল বড় মসজিদের পেছনে ‘ইল ক্যান্টিন’ নামে নিজের ব্যবসাপ্রতিষ্ঠানে বসে ছিলেন হুমায়ুন কবির। এ সময় একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র, রামদা ও চাপাতি নিয়ে তার ওপর হামলা চালায়। হামলাকারীরা তার শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কোপানোর পাশাপাশি বুকে আঘাত করে।

পরে গুরুতর আহত অবস্থায় তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।