এসিজি ও ইয়েস গ্রুপ এর উদ্যোগে খুলনা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে তথ্য ও পরামর্শ ডেস্ক 

সচেতন নাগরিক কমিটি (সনাক)-খুলনার অ্যাকটিভ সিটিজেন গ্রুপ (এসিজি) ও ইয়ুথ
এনগেজমেন্ট এন্ড সাপোর্ট (ইয়েস) এর উদ্যোগে খুলনা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ২৬
নভের্ম্ব#৩৯; ২০২২ সকাল ৯.০০ টায় স্যাটেলাইট তথ্য ও পরামর্শ ডেস্ক পরিচালনা করা হয়। এই ডেস্ক থেকে
খুলনা জেনারেল হাসপতালে সেবা নিতে আসা রোগীদের বিভিন্ন সেবা বিষয়ে তথ্য ও পরামর্শ প্রদান
করা হয়। ইয়েস সদস্যরা সকাল ৯.০০ টা থেকে দুপুর ১.০০ টা পর্যন্ত খুলনা বিভাগের বিভিন্ন প্রান্ত
থেকে আসা রোগীদের মাঝে হাসপাতালের সেবা সম্বলিত তথ্যপত্র বিতরণ করে এবং বিভিন্ন ওয়ার্ডে
ভর্তি হওয়া রোগীদের সাথে কথা বলে তাদের বিভিন্ন সুবিধা অসুবিধার কথা জানতে চায় ও
সরিজমিনে পরিদর্শন করে। এসিজি ও ইয়েস সদস্যরা হাসপাতালে প্রায় ৫০০ তথ্যপত্র বিতরণ করে।