এড. জাকিরের সুস্থ্যতা কামনা

নাগরিক ঐক্য খুলনা মহানগর শাখার সভাপতি এড. ড. মো: জাকির হোসেন গুরুতর অসুস্থ হয়ে সন্ধানী ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক হাসপাতালে ভর্তি আছেন। তার আশু সুস্থতা কামনা করেছেন খুলনা মহানগর ও জেলা নাগরিক ঐক্যের নেতৃতৃবন্দ। নেতৃবৃন্দ তাকে দেখতে হাসপাতালে যান এবং তার শারীরিক অবস্থার  খোজ-খবর নেন। এ সময় নেতৃবৃন্দ হাসপাতালের ডাক্তারের সাথে তার চিকিৎসার ব্যাপারে কথা বলেন।

মহানগর সভাপতির সুস্থতা কামনা করে বিবৃতি প্রদান করেন নগর সাধারণ সম্পাদক কাজী মোতাহার রহমান, যুগ্ম সম্পাদক মাহমুদ হাসান, এম এন আলী শিপলু, জেলা সভাপতি এড. আব্দুল মজিদ, মোস্তাকুজ্জামান, এড. এস এম আবু জাফর, সুলতানা পারভীন চুমকি, আনসার আলী বিশ্বাস, আবু সাঈদ গাজীসহ প্রমুখ। খবরঃ বিজ্ঞপ্তির