খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, উন্নত
স্বাস্থ্যসেবা এখন সময়ের দাবি। এজন্য বর্তমান সরকার শিক্ষার পাশাপাশি
শিশুদের স্বাস্থ্য সুরক্ষার জন্য সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করেছে। এ সব
কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে এগিয়ে আসতে হবে।
কেসিসি’কে সেবামূলক প্রতিষ্ঠান উল্লেখ করে তিনি বলেন, আমরা
সবসময় নগরবাসীর কল্যাণে উন্নয়নমূলক ও সেবাধর্মী কাজ করে যাচ্ছি।
একইভাবে সকল সরকারি ও বেসরকারি সংস্থাসমূহকে সমন্বিতভাবে
জনকল্যাণে নিবেদিত হয়ে কাজ করতে হবে।
সিটি মেয়র আজ রবিবার সকালে শেরে বাংলা রোডস্থ নগর স্বাস্থ্য ভবনে ক্ষুদে
ডাক্তার কর্তৃক শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম পরিচালনা সফল করার
লক্ষ্যে আয়োজিত এ্যাডভোকেসি সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা
বলেন। শিক্ষার্থীদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করে তুলতে স্বাস্থ্য অধিদপ্তরের
ফাইলেরিয়াসিস নির্মূল ও কৃমি নিয়ন্ত্রণ বিভাগের সহযোগিতায়
কেসিসি’র স্বাস্থ্য বিভাগ এ সভার আয়োজন করে। আগামী ২২ থেকে ২৬
আগস্ট পর্যন্ত নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্ষুদে ডাক্তারদের দ্বারা
শিক্ষর্থীদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হবে।
কেসিসি’র শিক্ষা, স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা এবং স্বাস্থ্য রক্ষা ব্যবস্থা স্থায়ী
কমিটির সভাপতি কাউন্সিলর মোঃ মনিরুজ্জামান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন প্রধান নির্বাহী কর্মকর্তা
(যুগ্মসচিব) লস্কার তাজুল ইসলাম।
মহানগরীর সরকারি ও বেসরকারি ১ শত ৩৬টি প্রাথমিক এবং ১শত ২০টি
মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ৪৩ হাজার ২শত ১৮জন শিক্ষার্থীকে স্বাস্থ্য
পরীক্ষার জন্য লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে সভায় জানানো হয়।
সভায় অন্যান্যের মধ্যে শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের
পরিচালক ডা. শেখ আবু শাহিন, ইসলামী ফাউন্ডেশন-খুলনার পরিচালক
এ.কে.এম. ফজলুর রহমান, সহকারী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (রোগ
নিয়ন্ত্রণ) ডা. অপর্ণা বিশ্বাস, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল
অফিসার ডা. শেখ সাদিয়া মনোয়ারা উষা, কেসিসি’র স্বাস্থ্য কর্মকর্তা
ডা. শরীফ শাম্মীউল ইসলাম, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ
জামাল হোসেন, খুলনা থানা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ
আব্দুল মোমেন, খুলনা থানা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখ মোঃ নূরুল
ইসলাম প্রমুখ বক্তৃতা করেন। সভা পরিচালনা করেন কেসিসি’র প্রধান
স্বাস্থ্য কর্মকর্তা ডা. স্বপন কুমার হালদার। খবর; বিজ্ঞপ্তির