নিউজ ডেস্কঃ
রাজধানীতে শান্তি ও উন্নয়ন সমাবেশে যোগ দিতে আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সংগঠনের নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেছেন। এরই মধ্যে সেখানে কয়েক হাজার নেতাকর্মী জড়ো হয়েছেন।
মঙ্গলবার দুপুর থেকেই আওয়ামী লীগ নেতাকর্মীরা রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে জড়ো হতে শুরু করেন। কিছুক্ষণের মধ্যেই তারা সমাবেশস্থল ধানমন্ডি ৩২ নম্বরের উদ্দেশে রওনা হবেন। অনলাইন।
শোভাযাত্রায় উপস্থিত আছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম, সদস্য আবদুল আউয়াল শামীম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।