নিউজ ডেস্কঃ
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন,আগামী মাসে (অক্টোবর) ভোজ্যতেলের দাম আরও একধাপ কমতে পারে।আজ শনিবার সকালে রংপুরে নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
টিপু মুনশি বলেন, বিশ্ববাজারে ভোজ্যতেলের দাম কমছে। ফলে দেশের বাজারে তা সমন্বয় করা হবে। আগামী মাসে (অক্টোবর) ভোজ্যতেলের দাম আরও একধাপ কমতে পারে। ইতোমধ্যে এ নিয়ে প্রক্রিয়া শুরু হয়েছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে দ্বিপক্ষীয় ব্যবসায়িক আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। অদূর ভবিষ্যতে দুই দেশের মধ্যে বাণিজ্য আরো বাড়বে। এ সংক্রান্ত সুযোগ-সুবিধাও বৃদ্ধি পাবে। অনলাইন ।
উল্লেখ্য গত, ২৩ আগস্ট বোতলজাত সয়াবিন তেলের দাম ৭ টাকা বাড়িয়ে ১৯২ টাকা নির্ধারণ করা হয়।