আমরা বৃহত্তর খুলনাবাসীর আসন্ন বাজেটে খুলনার উন্নয়নে বাজেট বরাদ্দের দাবীতে নগরীতে মানববন্ধন অনুষ্ঠিত

খালিশপুর শিল্পাঞ্চলে  বন্ধকৃত মিল -কল কারখানা দ্রুত চালু,  খুলনায় গ্যাসের লাইন চালুকরন,আধুনিক সুযোগ সুবিধা সহ জিয়া হল নির্মান,খুলনা বিভাগীয় স্টেডিয়াম সংস্কার করে খেলাধুলার উপযোগী করা,খুলনা হাইটেক পার্কের কাজ শুরু, খুলনা নগরীর গুরুত্বপূর্ণ  রূপসা ট্রাফিক মোড় থেকে রুপসা ব্রিজ সড়ক ও সোনাডাঙা টু ময়ূর বাইপাস সড়ক দ্রুত সংস্কারে আসন্ন বাজেটে প্রয়োজনীয় অর্থ বরাদ্দের   দাবিতে আমরা বৃহত্তর খুলনাবাসীর উদ্যোগে নগরীর পিকচার প্যালেস মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয় । সংগঠনের সহ সভাপতি সরদার আবু তাহের  এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শেখ ওমর ফারুক কচি’র সঞ্চালনায় আয়োজিত মানববন্ধনে উপস্থিত থেকে দাবি সমূহের প্রতি একাত্মতা ও সমর্থন জানিয়ে  বক্তব্য রাখেন প্রধান অতিথি খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম, বিশেষ অতিথি নারী নেএী এ্যাডঃশামীমা সুলতানা শিলু, নাগরিক সমাজের সদস্য সচিব এ্যাডঃ বাবুল হাওলাদার। এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন  বেলার খুলনা বিভাগের  সমন্বয়ক মাহাফুজুর রহমান মুকুল, নাগরিক নেতা মিজানুর রহমান বাবু,সৈয়দ আলী হাকিম, সিরাজুল ইসলাম লিটন, মল্লিক আবুল কালাম আজাদ, মোঃ ওয়াহিদুর রহমান বাবু, মোঃ আজাদুল হক  এস এম মিজানুর রহমান , বীর মুক্তিযোদ্ধা নিতাই রায়,এ্যাডঃ মাসুম বিল্লাহ, শিরিন পারভিন, নাজমুল তারেক তুষার,  জি এম ফারুক প্রমুখ ।  মানববন্ধনে খুলনাবাসীর এই ন্যায্য দাবি পূরনে আসন্ন বাজেটে সরকারকে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ  দেওয়ার জন্য  বক্তারা জোর দাবি জানান। খবরঃ বিজ্ঞপ্তির