আজ ভয়াবহ ২১ আগস্ট।। আন্তর্জাতিক তদন্ত দাবি, দলের কোনো কর্মসূচি নেই

ফাইল ছবি।

নিউজ ডেস্কঃ

আজ ভয়াবহ ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস। বিভীষিকাময় এই দিনে ২০০৪ সালের বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ আয়োজিত মিছিল-পূর্ব সন্ত্রাসবিরোধী সমাবেশে দলের সভাপতি শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড হামলা এবং গুলিবর্ষণ করে ঘাতকরা।

উক্ত ঘটনায় আওয়ামী লীগের ২৪ জন নেতাকর্মী নিহত হন। আহত হন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাসহ পাঁচ শতাধিক নেতাকর্মী। যাদের অনেকেই চিরতরে পঙ্গু হয়েছেন।
বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা প্রাণে বেঁচে গেলেও তার শ্রবণশক্তি ক্ষতিগ্রস্ত হয়।

আন্তর্জাতিক তদন্ত দাবিঃ পদন্নোতি বঞ্চিত পুলিশ কর্মকর্তারা

আওয়ামী লীগ সরকার আমলে পদন্নোতি বঞ্চিত পুলিশ কর্মকর্তারা
২১ আগষ্ট গ্রেনেড হামলা মামলার আন্তর্জাতিক তদন্ত দাবি করেছেন ।

তারা জানান, তারা মনে করেন সমাবেশের ভেন্যু বদলে ফেলার বিষয়টি পুলিশকে জানালে অঘটন হয়তো এড়ানো যেতো।

২০০৪ সালে ২১ আগষ্ট রাজধানীর মুক্তাঙ্গনে সমাবেশ করতে প্রথমে সিটি কর্পোরেশনের কাছ থেকে অনুমতি নেয় সে সময়ের জাতীয় সংসদে বিরোধী দল আওয়ামী লীগ। পরে মাইক ব্যবহারের জন্য পুলিশের অনুমতি নেওয়া হয়। অনলাইন।

তবে সমাবেশস্থল সরিয়ে নেওয়া হয় বঙ্গবন্ধু এভিনিউ দলীয় কার্য়ালয়ের সামনে। সেসময়ের ডিএমপিতে কর্মরত উর্ধ্বতন কর্মকর্তাদের দাবির বিষয়টি করা হয়েছে পুলিশকে না জানিয়ে।