অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে আরও চার উপদেষ্টার শপথ গ্রহণ

নিউজ ডেস্কঃ
ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন ওয়াহিদ উদ্দিন মাহমুদ, আলী ইমাম মজুমদার, লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম ও মো. ফাওজুল কবির খান।

আজ শুক্রবার (১৬ আগস্ট) বিকেল চারটায় নতুন চার উপদেষ্টাকে বঙ্গভবনে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুউদ্দিন।

এর আগে, গত ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এ পরিষদের সদস্য সংখ্যা ছিল ১৭। নতুন চারজন যুক্ত হওয়ায় সদস্য সংখ্যা হলো ২১।