বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে ২৮নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। এটি এ ওয়ার্ডের…
বিভাগ: শিরোনাম
খুলনা নগর পরিবহণ চালুর দাবি নিসচার
খুলনায় নগর পরিবহণ চালুর দাবিতে স্মারকলিপি প্রদান করেছে নিরাপদ সড়ক চাই (নিসচা) খুলনা মহানগর শাখা। মঙ্গলবার (২৬ জুলাই) বিকেলে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) খুলনা বিভাগীয় পরিচালক প্রকৌশলী মো. মাসুদ আলমের কাছে এ স্মারকলিপি প্রদান করেন নিসচার নেতারা। স্মারকলিপিতে বলা হয়, দেশ স্বাধীনের পর ৬০টি বাস নিয়ে খুলনা শহরে নগর পরিবহণ বা টাউন সার্ভিস সেবা চালু হয়। ২০১৭ সালে ৫৫টি বাসই চলাচলের যোগ্যতা হারায়। এর পরের বছরই শহরে গণপরিবহণ সেবা বন্ধ করে দেয়া হয়। ২০১৯ সালে খুলনা মোটর বাস মালিক সমিতির উদ্যোগে ৪টি গণপরিবহণ চালু হয়। কিন্তু ইজিবাইক, মাহেন্দ্রা ও সিএনজির সঙ্গে সম্পৃক্ত থাকা প্রভাবশালীদের কাছে হার মেনে করোনার আগেই সেগুলো ফের বন্ধ হয়ে যায়। বিভাগীয় শহর হওয়া সত্ত্বেও এখানে গণপরিবহণ নেই। আর এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে স্বল্প আয়ের মানুষ, শিক্ষার্থী ও শ্রমজীবীরা। নগর পরিবহন না থাকার সুযোগে ইজিবাইক, মাহেন্দ্র ও থ্রি হুইলারগুলো ইচ্ছেমত ভাড়ায় যাত্রী বহন করছে। ইজিবাইক, মাহেন্দ্র ও সিএনজিতে যথেচ্ছ ভাড়া আদায়, দুর্ঘটনা, যানজট ও অসদাচরণে অতিষ্ঠ নগরবাসী। ক্ষুদ্র এসব পরিবহনে ব্যস্ত নাগরিক জীবনে দ্রুত গন্তব্যে পৌঁছাতে সহায়তা করলেও নানান ভোগান্তিতে খুলনাবাসী। বিভাগীয় শহর খুলনায় জনবসতি বৃদ্ধির সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে গণপরিবহন সংকটও। শিক্ষার্থী, ক্ষুদ্রব্যবসায়ী ও খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষের গণপরিবহন সংকট নিরসনে পুনরায় বিআরটিসি’র দ্বিতল বাস সার্ভিস চালুর দাবি নগরবাসীর। সাধারণ মানুষের স্বার্থে অচিরেই সরকারি উদ্যোগে খুলনা শহরে পর্যাপ্ত সংখ্যক দুইতলা বিশিষ্ট বি.আর.টি.সি বাস চালু করার দাবি জানানো হয় স্মারকলিপিতে। স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন বিআরটিএর সহকারী পরিচালক প্রকৌশলী তানভীর আহমেদ,নিসচা মহানগর শাখার সভাপতি এসএম ইকবাল হোসেন বিপ্লব, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মুন্না, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির যুগ্ম মহাসচিব এডভোকেট শেখ হাফিজুর রহমান হাফিজ,নিসচার সহ-সাধারণ সম্পাদক মো. রুহুল আমীন তালুকদার সোহাগ,সমাজ কল্যাণ ও ক্রীড়া সম্পাদক মো.মনিরুল ইসলাম সাগর,কার্যনির্বাহী কমিটির সদস্য মো. শামীম হোসেন ও আবু মুছা। এসময় বিআরটিএ খুলনা বিভাগীয় পরিচালক প্রকৌশলী মাসুদ…
পরিবেশ উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার আজ খুলনা আসছেন
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার দুই দিনের সফরে আজ ২৭ জুলাই খুলনা…
ভারতীয় নতুন রাষ্ট্রপতিকে আবদুল হামিদের অভিনন্দন
নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আজ ভারতের নতুন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে অভিনন্দন জানিয়ে বলেছেন যে…
দেশের ৯ লাখ শিশুকে সাঁতার প্রশিক্ষণের আওতায় আনা হচ্ছঃ ইন্দিরা
নিউজ ডেস্কঃ ,সরকার শিশুর সুরক্ষা নিশ্চিতের অংশ হিসেবে দেশের নয় লাখ ২০ হাজার শিশুকে সাঁতার প্রশিক্ষণের…
শিনজো আবে বাংলাদেশের উন্নয়নে বিরাট ভূমিকা রেখেছেনঃ প্রধানমন্ত্রী
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে বাংলাদেশের উন্নয়নে বিরাট ভূমিকা রেখেছেন।…
কেসিসির আসন্ন বাজেটে নতুন নতুন প্রকল্প অন্তর্ভুক্ত করা হচ্ছেঃ সিটি মেয়র
আগামী ২৮ জুলাই নতুন করারোপ ছাড়াই খুলনা সিটি কর্পোরেশনের ২০২২- ২০২৩ অর্থবছরের বাজেট এবং ২০২১-২০২২ অর্থবছরের…
সেখ জুয়েল এমপি’র সাথে কেসিআরএ নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
প্রেস বিজ্ঞপ্তি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুষ্পুত্র ও খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন…
প্রধানমন্ত্রীর তরুণ প্রজন্মকে মৎস্য চাষে এগিয়ে আসার আহ্বান
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্থানীয় চাহিদা মেটাতে এবং বৈদেশিক মুদ্রা অর্জনের জন্য রফতানি পণ্য বাড়াতে…
গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করতে মৎস সম্পদ গুরুত্বপূর্ণ অবদান রাখছেঃ আমু
নিউজ ডেস্কঃ দেশের অর্থনীতির চাকা সচল এবং গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করতে মৎস সম্পদ গুরুত্বপূর্ণ অবদান রাখছে।…